সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর নিয়ে বিরূপ মন্তব্য করার অপরাধে জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার বিকেল তিনটায় একজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আসামির দুই ভাইকে আটক করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার আরামনগর বাজারের রহুল আমীনের ফেসবুক অ্যাকাউন্টে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। সেখানে গত রোববার এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালে বাংলাদেশ-ভারতের খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে না যাওয়ায় তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন আজ বিকেলে রহুল আমীন তালুকদারকে আসামি করে ২০১৩ সালের তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন আজ বিকেলে রহুল আমীন তালুকদারকে আসামি করে ২০১৩ সালের তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) সুমন কুমার চক্রবর্তী জানান, আসামিকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই মো. জিন্নাহ (৫৫) ও ছোট ভাই শামীম মিয়াকে (৪৪) আটক করা হয়েছে।
মামলার বাদী ছানোয়ার হোসেন বলেন, রুহুল আমীন তালুকদারকে শিগগিরই গ্রেপ্তার করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।
No comments:
Post a Comment